এই দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিয়ে আপনিও এই নেক কাজের অংশীদার হোন। আপনার আমন্ত্রণ লিংকটি ভাইদের সাথে শেয়ার করুন:
শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী (হাফিজাহুল্লাহ) এর পরিচিতি
শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ভারতের একজন শীর্ষস্থানীয় ইসলামি স্কলার, আধ্যাত্মিক পথপ্রদর্শক, লেখক এবং বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ১৯৩৩ সাল থেকে নিয়মিত প্রকাশিত উর্দু ভাষার ঐতিহ্যবাহী ইসলামি সাময়িকী ‘মাসিক আল ফুরকান’-এর প্রধান সম্পাদক তিনি। ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ ও আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—উভয় মাধ্যমেই পড়াশোনা করায় তিনি একাধারে ইসলামি জ্ঞান এবং সমসাময়িক আধুনিক বিষয়াবলিতে সমানভাবে পারদর্শী।